প্রাইভেসি পলিসি — Arafat Top Up

সর্বশেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৬

আমরা কী তথ্য সংগ্রহ করি

অর্ডার করার সময় আপনি যা দেন — অর্ডার নম্বর, প্যাকের নাম, দাম, Player UID, পেমেন্ট মাধ্যম ও TrxID। গুগল দিয়ে লগইন করলে আপনার Gmail ঠিকানা, নাম ও প্রোফাইল ছবি গুগল থেকে আসে; লগইন ছাড়াও অর্ডার করা যায়।

তথ্য কীভাবে ব্যবহার হয়

আপনার অর্ডারটি ডেলিভারি দেওয়া ও তার স্ট্যাটাস দেখানো — এই দুটি কাজেই তথ্য ব্যবহার হয়। আপনার অর্ডার শুধু আপনিই দেখতে পারেন (অর্ডার নম্বর + UID দিয়ে, অথবা লগইন করে নিজের অর্ডারের তালিকায়)।

তথ্য কারো সাথে শেয়ার করা হয় না

আপনার তথ্য আমরা কারো কাছে বিক্রি করি না, ভাড়া দিই না, বা বিজ্ঞাপনের কাজে ব্যবহার করি না। অর্ডারের তথ্য শুধু দোকানের মালিকের গুগল শিটে থাকে, যাতে তিনি ডেলিভারি দিতে পারেন।

গুগল সাইন-ইন

লগইন গুগলের মাধ্যমে হয় (Sign in with Google)। লগইনের সময় গুগলের নিজস্ব প্রাইভেসি পলিসি প্রযোজ্য হয়: https://policies.google.com/privacy

আপনার তথ্য মুছতে চাইলে

আপনার অর্ডারের তথ্য মুছে ফেলতে চাইলে WhatsApp (01568334761) বা ইমেইলে (arafatezim@gmail.com) জানান — আমরা মুছে দেবো।

যোগাযোগ

Arafat Top Up — WhatsApp: 01568334761, ইমেইল: arafatezim@gmail.com

← সাইটে ফিরে যান